প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প্রত্যয়: জাহিদুল কবির ভুইয়া

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প্রত্যয়: জাহিদুল কবির ভুইয়া
নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের খেত্র গড়ে তোলার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাহিদুল কবির ভুইয়া|
তিনি নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক,শেখ হাসিনার গায়েবী ৩২টি রাজনৈতিক মামলার আসামী,৯বার কারাবরণ, একটি মামলায় ২বছরের সাজা প্রদান করেন,বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় এর সভাপতি, বাদুয়ারচর দারুলউলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক,বাদুয়ারচর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি,কান্দাপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা সভাপতি,বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় আজীবন দাতা সদস্য, নরসিংদী হার্ট ফাউন্ডেশন আজীবন দাতা সদস্য,নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, নরসিংদী ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, নরসিংদী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সমাজসেবক জাহিদুল কবির ভুইয়া|
তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার খুবই আস্থাভাজন|
ভালো মানুষ হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত রয়েছে| স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কাজ করে যাচ্ছে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক অবদান রয়েছে| সহজ সরল সাদা মনের মানুষ হিসেবে তার কোনো তুলনা হয়না| সাধারন মানুষের বিপদ আপদে সব সময় তাকে কাছে পাওয়া যায়| তিনি একজন পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরহংকার মানুষ| তার প্রশাসন ও রাজনীতিক মহল সহ স্থানীয় পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে| তিনি বলেছেন, বিএনপির নেতা খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় হাজীপুর ইউনিয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে| একই সঙ্গে বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবে হাজীপুর ইউনিয়নকে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে| নরসিংদীতে কেরানীগঞ্জের আদলে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ পাইকারি ও খুচরা পোশাকের হাব বা বিপণন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে চান| তাঁর ভাষ্য অনুযায়ী, হাজীপুর ইউনিয়নকে বস্ত্র ও পোশাক শিল্পের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে, যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে হাজারো মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে| জাহিদুল কবির ভুইয়া আরও বলেন, “আজকে যারা এখানে আছেন, আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি| প্রয়াত মেয়র একটি কথা বলতেন ‘আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই|’ আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড়| আমি হাজীপুর ইউনিয়নকে নরসিংদীতে একটি প্রতিষ্ঠিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই|” তিনি উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আমার ডানে-বামে যে সকল বন্ধু ও অভিভাবক বসে আছেন, আপনাদের কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি| আপনারা আমার জন্য দোয়া করবেন| আমরা যেন এই এলাকার উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারি| ঐক্যবদ্ধ থাকলেই হাজীপুর ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে|”
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV